,

ব্রিটেনে মুসলিমবিরোধী দলের ফেসবুক বন্ধ: তেরেসা মে’র অভিনন্দন

news-image

প্রযুক্তি ডেস্ক : ব্রিটেনের একটি মুসলিমবিরোধী দলের সবগুলো ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ব্রিটেন ফার্স্ট’ নামের এই দলটি একাধিকার ফেসবুক ব্যবহারের নীতিমালা ভঙ্গ করেছে। এদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে হাউস অব কমন্স-এ ফেসবুকের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

চলতি মাসের শুরুতে ধর্মীয় নিপীড়নের অভিযোগে ‘ব্রিটেন ফার্স্ট’-এর প্রধান পল গোল্ডিং এবং জেডা ফ্রান্সেনকে কারাদণ্ড দেয়া হয়।
এই দলের ফেসবুক পেজকে ২০ লক্ষেরও বেশি মানুষ লাইক দিয়েছেন।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ‘এখন ‘ব্রিটেন ফার্স্ট’-এর নেতারা স্বনামে বা বেনামে নতুনভাবে কোনো পেজও চালু করতে পারবেন না। ওই সংগঠনের ফেসবুক পাতায় যেসব ছবি এবং ভিডিও রয়েছে সেগুলো মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে উৎসাহিত করে।

এদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে হাউস অব কমন্স-এ ফেসবুকের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্য প্রযুক্তি কোম্পানিগুলোও একই ধরনের পদক্ষেপ নেবে বলে তিনি আশা করেন।

লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, ‘ব্রিটেন ফার্স্ট’ একটি নীচ এবং বিদ্বেষপূর্ণ সংগঠন’।

প্রসঙ্গত, ‘ব্রিটেন ফার্স্ট’-র ফেসবুক পাতায় এই দলের একজন নেতার ছবিতে লেখা ছিল: ‘আমি মুসলমানবিরোধী এবং এর জন্য আমি গর্বিত।’ আরেকটি ছবির ক্যাপশনে মুসলমানদের পশুর সাথে তুলনা করা হয়েছে। সেখানে বেশকয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে যার উদ্দেশ ছিল মুসলমানদের সম্পর্কে যাতে বিদ্বেষপূর্ণ মন্তব্য পোস্ট করা যায়। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর