,

আত্মঘাতী হামলায় পাকিস্তানে ৫ পুলিশসহ নিহত ৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে এক আত্মঘাতী বোমা হামলায় পাঁচ পুলিশ সদস্যসহ ৯ ব্যক্তি নিহত ও আরও ২৫ জন আহত হয়েছেন। বোমায় হামলাকারী নিজেকে উড়িয়ে দিয়েছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসার কাছে এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে। উদ্ধারকারী কর্মকর্তারা বলেন, একটি তল্লাশি চৌকির কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। নওয়াজ শরিফের প্রাসাদতুল্য বাড়ির কয়েক কিলোমিটার দূরে ও তাবলিগ জামাতের মারকাজের কাছেই তল্লাশি চৌকিটি অবস্থিত।

ডিআইজি (অপারেশন) ড. হায়দার আশরাফ বলেন, তাবলিগের ওই দ্বিবার্ষিক সমাবেশে সারা দেশ থেকে শতশত লোক আসার কথা রয়েছে। তাদের নিরাপত্তার জন্য তল্লাশি চৌকিটি স্থাপনা করা হয়েছিল। রাত ৯টা ২০ মিনিটে এক কিশোর পুলিশ সদস্যদের পাশ দিয়ে ভেন্যুতে ঢুকতে চাইলে তাকে থামিয়ে দেয়া হয়। তখন সে নিজেকে উড়িয়ে দিয়েছে। এতে সেখানে উপস্থিত ১২ পুলিশ সদস্যের সবাই মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে আহতদের মধ্যে দুই উপ-পরিদর্শকসহ পাঁচ পুলিশের মৃত্যু হয়েছে। তিনি বলেন, এতে চার বেসামরিক লোক নিহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থা শঙ্কটাপন্ন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, রেউইন্ডে নিসার তল্লাশি চৌকিতে একটি কিশোর ঢুকতে চাইলে পুলিশ তাকে বাধা দেয়। এর পরই সে নিজেকে উড়িয়ে দেয়। তাবলিগের একটি দ্বিবার্ষিক সমাবেশের জন্য সেখানে ভেন্যু প্রস্তুতির কাজ চলছিল। আহত কন্সটেবল আবিদ হুসাইন বলেন, তল্লাসি চৌকির প্রবেশমুখে আমাদের দায়িত্ব দেয়া হয়েছিল। আমি দেখলাম, একটা কিশোর ছেলে ভেন্যুর ভেতরে ঢোকার চেষ্টা করছে। তখন আমার সহকর্মী তাকে বাধা দিল। তখন এক বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। এর পর আর কিছু তার মনে নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর