রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরাজয়ের কারণ টপ অর্ডার ব্যর্থতাই

news-image

স্পোর্টস ডেস্ক : টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে পরাজয় বরণ করতে হলো বাংলাদেশকে। ১৭ রানে জিতে সবার আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেল ভারত। আগামী শুক্রবার বাংলাদেশ দলের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলংকা। টাইগারদের ভাবনায় এখন লংকা। স্বাগতিকদের হারিয়েই ভারতের বিপক্ষে ফাইনাল খেলতে চায় বাংলাদেশ দল।

বুধবার ১৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬১ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় বাংলাদেশ। দলের এমন কঠিন পরিস্থিতিতেও নিজের স্বভাব সূলভ খেলে গেছেন ‍মুশফিকুর রহিম। তার একার লড়াইয়ে একটা সময়ে জয়ের স্বপ্নও দেখেছিল বাংলাদেশ। কিন্তু শেষ দিকে যোগ্য সঙ্গীর অভাবে দলকে জয়ের বন্দরে ভেড়াতে পারেননি মুশফিক।

দলের এই পরাজয়ের মূল করণ ব্যাটিং ব্যর্থতা। আগের ম্যাচে অসাধারণ খেলা বাংলাদেশ দল ভারতের বিপক্ষে খেই হারিয়ে ফেলে। বোলিংটা অবশ্য ভালই হয়েছে। ভারতের মতো শক্তিশালী দলকে ১৭৬ রানে আটকে রাখাটা ছিল রুবেলদের জন্য কঠিন কাজ।

যদিও কলম্বোর এই প্রেমাদাসার উইকেট তুলনায় বেশিই রানই তুলে নিয়েছে ভারত। শেখর ধাওয়ানের উইকেট তুলে নিয়ে ভারতকে কিছুটা চাপের মধ্যেই রেখেছিলেন রুবেলরা। কিন্তু শেষ দিকে আর লাগাম টেনে রাখতে না পারায় একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যান রোহিত শর্মা ও সুরেশ রায়না। প্রথম ১০ ওভারে ৭১/১ রান করা ভারত পরের ১০ ওভারে তুলে নেয় ৯৫ রান। রোহিত শর্মার অপরাজিত ৮৯ রানে ভর করে ১৬৬ রান তুলে ভারত।

টার্গেট তাড়া করতে নেমে বুধবার ভারতের বিপক্ষে কলম্বোর প্রেমাদাসায় প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারেননি জাতীয় দলের সেরা ব্যাটসম্যানরা। ৬১ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়া দলকে একটা সময়ে জয়ের স্বপ্ন দেখিয়ে ছিলেন মুশফিক। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে ভালো খেলেও দলকে জয় উপহার দিতে পারেননি মুশফিক। ৫৫ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ১৭৬ রান (রোহিত ৮৯*, রায়না ৪৭, ধাওয়ান ৩৫)।

বাংলাদেশ: ২০ ওভরে ১৫৯/৬ রান (মুশফিক ৭২*, সাব্বির ২৭, তামিম ২৭; সুন্দর ৩/২২)।

ফল: ভারত ১৭ রানে জয়ী।

ম্যাচ সেরা : রোহিত শর্মা (ভারত)।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ