,

ফাইনালে ভারত, শুক্রবারে বাংলাদেশের ‘সেমিফাইনাল’

news-image

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল। অথচ তাঁদের শুরু হলো কিনা হার দিয়ে! কিন্তু ওই পর্যন্তই। আর দশটা বড় দলের মতোই ঘুরে দাঁড়িয়ে ভারত উঠে গেল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে।

বাংলাদেশের বিপক্ষে এ ম্যাচে রোহিত শর্মার দল দাঁড়িয়ে ছিল সরল সমীকরণের সামনে—জিতলেই ফাইনাল। আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৭৬ রানের স্কোরটা কী একটু কম হয়ে গিয়েছিল? অন্তত শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ২১৪ রান তাড়া করে জেতার পর ভারতের সমর্থকদের একটু চিন্তায় পরা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ওয়াশিংটন সুন্দর-যুজবেন্দ্র চাহালরা কোনো বিপদ ঘটতে দেননি।

বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে রোহিতের দল। চার ম্যাচের মধ্যে তিনটি জিতেছে ভারত। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানীয় দলও তাঁরা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার তিন ম্যাচে সমান একটি করে জয় ও দুই হার। নিট রানরেটে এগিয়ে শ্রীলঙ্কা টেবিলে দ্বিতীয়, বাংলাদেশ তৃতীয়। অর্থাৎ, শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটা অলিখিত ‘সেমিফাইনাল’। এ ম্যাচে জয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

২০ বছর আগেও নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছিল ভারত। সেবার শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহাম্মদ আজহারউদ্দিনের দল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর