,

উত্তেজনার ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

news-image

নিদাহাস ট্রফির ফাইনালের আশা বাচিয়ে রাখতে আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই টাইগারদের। সেই ম্যাচে টসে জিতে ফিল্ডিং পছন্দ করেছে টাইগার দলনায়ক মাহমুদুল্লাহ বাহিনী।

প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে লঙ্গানদের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে ৫উইকেটের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। আজ ভারতের বিরুদ্ধে প্রতিশোধ ও ফাইনালে জায়গা করে নেওয়ার মিশন।

আজকের ম্যাচে ভারত ও বাংলাদেশ দুই দলই একটি করে পরিবর্তন এনেছে। বাংলাদেশ দলে তাসকিন আহমেদের পরিবর্তে জায়গা হয়েছে আবু হায়দার রনির। অন্যদিকে ভারতীয় দলে জয়দেভ উনাড়কটের বদলে এসেছেন মোহাম্মদ সিরাজ। আজকের ম্যাচেই সিরাজের অভিষেক হবে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ,  আরিফুল হক, নাজমুল ইসলাম অপু. হায়দার রনি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ : রোহিত শর্মা,শিখর ধাওয়ান, সুরেশ রায়না, লোকেশ রাহুল, মনিষ পাণ্ডে, দিনেশ কার্তিক, বিজয় শঙ্কর, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর