,

রাবির ১০মম সমাবর্তন ৩য় বারের মতো স্থগিত

news-image

পাপন সরকার শুভ্র,রাজশাহী : এবার শিক্ষামন্ত্রীর অসুস্থতার কারণে ২৪ মার্চ অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে সমাবর্তন কমিটির ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ ঘোষণা দেন রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।

এ নিয়ে টানা তিনবারের মতো সমাবর্তন স্থগিত করা হলো। এর আগে দুইবার এ অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছিল। এতে গ্রাজুয়েটদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

অধ্যাপক আব্দুস সোবহান জানান, ‘সমাবর্তনে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্ব করার কথা ছিল। কিন্তু তিনি চোখের অপারেশন করাবেন বলে আমাকে জানান। ফলে জরুরি সিদ্ধান্তে সমাবর্তন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে তারিখ নির্ধারণ করা হবে।’

এর আগে ৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী সমাবর্তনে সভাপতিত্ব করবেন বলে জানায় রাবি প্রশাসন। এরপর থেকেই নিবন্ধিত গ্রাজুয়েটরা এর বিরোধিতা করে আসছিলেন। তারা শিক্ষামন্ত্রীর হাত থেকে সনদ না নেওয়ার জন্য স্মারকলিপি, মানববন্ধন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির বিরোধিতা করেন।

তবে গ্রাজুয়েটরা বলছেন, ‘সমাবর্তনে যোগ দিতে নানা ব্যস্ততার মধ্যে অনেকেই অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছেন। অনেকদিন থেকেই সমাবর্তনের কথা চলছে। অনুষ্ঠান হয়ে গেলেই ভাল হতো। এ ছাড়া আবার কবে তারিখ দেওয়া হবে সে ব্যাপারেও কিছু জানানো হয়নি।’
গ্রাজুয়েটদের অনেকেই অনুষ্ঠানে রাষ্ট্রপতিকেই চান। তারা বলছেন, সমাবর্তনের তারিখ স্থগিত হওয়ায় রাষ্ট্রপতির অংশগ্রহণের একটি সুযোগ হয়তো তৈরি হবে।’

উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ জানুয়ারি সমাবর্তনের নিবন্ধন শেষ হয়। এতে ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি, এমবিবিএস, বিডিএস ডিগ্রি অর্জনকারীদের নিবন্ধনের সুযোগ দেয়া হয়। সমাবর্তনে অংশ নিতে মোট ৬ হাজার নয়জন গ্রাজুয়েট নিবন্ধন করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর