,

কোহলি-আনুশকার সংসারে নতুন অতিথি আসছে?

news-image

বিনোদন ডেস্ক : গত ডিসেম্বরে অনেকটা গোপনেই ইতালিতে বিয়ের পিঁড়িতে বসেন দুই ভুবনের দুই তারকা বিরাট কোহলি ও আনুশকা শর্মা। বিয়ের পর হানিমুন শেষে প্রোটিয়া সফর নিয়ে ব্যস্ত হয়ে পড়েন কোহলি। শুরুতে আনুশকা সঙ্গে থাকলেও প্রথম টেস্ট শেষে মুম্বাই ফিরে যান আনুশকা। এরপর দেড় মাসের দীর্ঘ সফর থেকে ফিরে ছুটি নেন কোহলি। স্বামীর সঙ্গে মিলিয়ে ছুটি নেন আনুশকাও।

সেই ছুটিতেই ব্যক্তিগত জীবনটা চুটিয়ে উপভোগ করছেন বিরুশকা। তবে ছুটিতে থাকলেও স্পট লাইট এই তারকা দম্পতির ওপরই। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে পোস্ট করা তাদের ছবিগুলো নিয়ে চলছে তুমুল আলোচনা। বাদ যাচ্ছে না তাদের করা পোস্টও। সম্প্রতি কোহলির করা একটি টুইট নিয়ে জল্পনা তুঙ্গে। সেই টুইটে কোহলি লিখেছিলেন, ‘বেশ কিছু ঘটনা ঘটছে। খুব শিগগিরই পরিষ্কার করে বলছি।’

ভারতীয় অধিনায়কের এমন টুইটের পরেই জল্পনা, তাহলে কি বাবা-মা হতে চলেছেন কোহলি-আনুশকা? সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে এখন এই নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ কেউ অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন এই তারকা জুটিকে।

আন্ধেরিতে একটি ফ্ল্যাট ভাড়া নেওয়াকে কেন্দ্র করে এই গুঞ্জন আরও উসকে দিয়েছেন তারকা এই দম্পতি। মুম্বাইয়ের সমুদ্রপাড়ে রাহেজা বিল্ডিংয়ের ৪০ তলায় একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন কোহলি। তবে এর কাজ শেষ হতে লাগবে আরও দুই বছর।

এতদিন তো আর যেখানে সেখানে থাকতে পারেন না এই দম্পত্তি। তাই একই বিল্ডিংয়ের আরেকটি ফ্ল্যাটে থাকছেন তারা। ২৬৭৫ বর্গফুটের সেই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে ১৫ লাখ রুপি ভাড়া দিতে হচ্ছে কোহলিকে।

দুবছর পরেই নিজেদের বানানো ফ্ল্যাটে উঠে যাবেন কোহলি-আনুশকা। তাহলে কি আগত সন্তানের কথা ভেবেই এখন থেকেই ‘বাসা’র পরিকল্পনা!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর