,

অনুশীলনে মাথায় আঘাত পেলেন জনসন

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন জনসন। তবে এখনো নিয়মিত খেলে যাচ্ছেন ঘরোয়া লিগে। পাকিস্তান সুপার লিগে না খেলে প্রস্তুতি নিচ্ছিলেন আইপিএলের জন্য। এই অনুশীলন চলাকালেই মাথায় গুরুতর আঘাত পেলেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার।

মাথায় আঘাত পেয়ে ইনজুরির শিকার হওয়ার কথা জানিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে জনসন উল্লেখ করেন, ‘রক্ত এবং কাঁটাছেঁড়া ভালো না লাগলে ছবিগুলো দেখবেন না!’ পরক্ষণেই সবাইকে স্বস্তি এনে দিয়ে জনসনের দাবি, ‘আমি সুস্থ আছি।’

এদিকে আঘাতটি গুরুতর ছিল জনসনের। দ্রুত শল্যবিদের ছুঁড়ির নিচে চলে যাওয়ায় বড় কোনো বিপদ ঘটেনি। তবে মাথায় ১৬টি সেলাই পড়ে। অস্ত্রোপচারের ভালোই আছেন এই ফাস্ট বোলার। থাম্বস আপ চিহ্ন দেখিয়ে নিজেই পোস্ট করেছেন নিজের ছবি। চলতি মৌসুমে আইপিএলে নাম লিখিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর