,

শোবিজে যাত্রা শুরু করছে শাহরুখ কন্যা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খানের মেয়ে সুহানা। এরই মধ্যে তিনি নিজের চমৎকার সব ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভক্ত তৈরি করতে সক্ষম হয়েছেন।

এবার ১৭ বছরেই এ কিশোরী প্রথম শোবিজে কাজ করতে যাচ্ছেন। শিগগিরই একটি ম্যাগাজিনের ফটোশুটে অংশ নিয়ে ঝলমলে দুনিয়ায় যাত্রা শুরু করবেন সুহানা। গণমাধ্যমকে এমনই খবর জানিয়েছেন সুহানার মা শাহরুখপত্নী গৌরী খান।

গৌরী বলেন, সুহানা একটি ম্যাগাজিনের শ্যুটিং করতে যাচ্ছে। কিন্তু এখনই আমি ম্যাগাজিনটির নাম বলতে চাচ্ছি না। তবে আনন্দের ব্যাপার হচ্ছে চলতি বছরই সবাই তা দেখতে পাবেন।

কিছুদিন আগে শাহরুখ খান মিডিয়ায় বলেছিলেন, সবকিছুর আগে গুরুত্বপূর্ণ হলো সন্তানদের পড়াশোনা শেষ করা।

মেয়েকে নিয়ে শাহরুখ বলেন, ‘সুহানা অভিনেত্রী হতে চায়। তার মধ্যে প্রবল আগ্রহ দেখতে পেয়েছি। আমি মঞ্চে সুহানার পারফর্মেন্সও দেখেছি, সে খুব ভালো অভিনয় করে। সিনেমাকে ভালোবেসে সে ইন্ডাস্ট্রির একজন হতে চায়। কিন্তু আমার কথা হচ্ছে, আগে তোমাকে পড়াশোনা শেষ করতে হবে, এরপর অন্যকিছু। আর এ কথাটাই আমি আমার সন্তানদের সবসময় বলে আসছি’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর