,

এবার ইমরান খানকে জুতা নিক্ষেপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নওয়াজ শরীফের পর এবার পাকিস্তানের আরেক নেতা ইমরান খানের দিকেও জুতা ছুড়ে মারা হলো।

মঙ্গলবার (১৩ মার্চ) রাতে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গুজরাতে একটি র‍্যালিতে অংশ নেন ইমরান খান। সেখানে একটি গাড়িত ওপর দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ৬৫ বছর বয়সী এ নেতা।

বক্তব্যের শেষ দিকে জনতার ভিড় থেকে একটি জুতা ছুটে আসতে থাকে ইমরান খানকে লক্ষ্য করে। তবে জুতাটি অল্পের জন্য তার গায়ে লাগেনি। জুতাটি এসে লাগে ইমরান খানের পাশে দাঁড়ানো পিটিআই দলের আরেক নেতা আলিম খানের বুকে।

ইমরান খানের দিকে যিনি জুতা ছুড়েছিলেন, আশেপাশের জনগণ সঙ্গে সঙ্গে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ইমরান খানও ওই মুহূর্তে স্থান ত্যাগ করেন।

পাকিস্তানের রাজনৈতিকদের ওপর জনগণের পক্ষ থেকে এটি ছিল এ সপ্তাহের তৃতীয় হামলা এবং দ্বিতীয় জুতা নিক্ষেপ।

গত রোববার (১১ মার্চ) একটি ইসলামি জলসা অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দিকে জুতা ছুড়ে মারেন কিছু শিক্ষার্থী। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

এর ঠিক একদিন আগে, শনিবার (১০ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ দলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময় উগ্রপন্থী মাদ্রাসাছাত্ররা তার ওপর অতর্কিতে চড়াও হয়। এসময় শত শত মানুষের চোখের সামনে তার মুখে চুনকালি মাখিয়ে দেওয়া হয়। এ ঘটনার অভিযোগে একজন গ্রেফতার হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর