,

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : নিদাহাস ট্রফির ফাইনালে উঠার লড়াইয়ে আজ আবারও ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়ে জয় তুলে নেওয়ার পর এদিনও জয়ের প্রত্যাশায় মাঠে নামবে টাইগাররা। একই সঙ্গে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের প্রতিশোধেরও সুযোগ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

টুর্নামেন্টে গত দুটি ম্যাচের একটিতে জয় পেলেও বোলিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে তাসকিন আহমেদ। আগের ম্যাচ জয় পেলেও ৩ ওভারে ৪০ রান দিয়েছিলেন এই গতি তারকা। আর প্রথম ম্যাচে ৩ ওভারে দিয়েছিলেন ২৮ রান। তার পরিবর্তে দলে আজ জায়গা পেতে পারেন আবু হায়দার রনি। অন্যদিকে, একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে অফ ফর্মে থাকা সাব্বির রহমানেরও। তবে প্রথম ম্যাচে ২৬ বলে ৩০ রান করা টি-টোয়েন্টি স্পেশ্যালিস্ট টিকে যেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. লিটন কুমার দাস
৩. সৌম্য সরকার
৪. মুশফিকুর রহিম
৫. মাহমুদুল্লাহ রিয়াদ
৬. সাব্বির রহমান/নুরুল হাসান/আরিফুল হক
৭. মেহেদী হাসান মিরাজ
৮. নাজমুল ইসলাম অপু
৯. তাসকিন আহমেদ/আবু হায়দার রনি
১০. রুবেল হোসেন
১১. মুস্তাফিজুর রহমান

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর