,

নিষিদ্ধ রাবাদা আবারো এক নম্বর টেস্ট বোলার

news-image

স্পোর্টস ডেস্ক : আচরবিধি ভঙ্গের কারণে নিষেধাজ্ঞা পাওয়ায় চলমান অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্টে খেলতে পারবেন না প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। গতকাল এমন নিষেধাজ্ঞা পেয়ে স্বাভাবিকভাবেই মন খারাপ রাবাদার। কিন্তু আজ সুসংবাদই পেলেন তিনি। আবারো আইসিসি র‌্যাংকিং-এ টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে উঠলেন রাবাদা। ইংল্যান্ডের ডান-হাতি পেসার জেমস এন্ডারসনকে সরিয়ে শীর্ষে উঠেন রাবাদা।

পোর্ট এলিজাবেথে গতকাল শেষ হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে ১৫০ রানে ১১ উইকেট নেন দ্বিতীয় স্থানে থাকা রাবাদা। তার এমন বিধ্বংসী বোলিং নৈপুণ্যে ৬ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা আনে দক্ষিণ আফ্রিকা।

সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে নতুন র‌্যাংকিং ঘোষণা করে আইসিসি। সেখানে ৯০২ রেটিং নিয়ে শীর্ষে উঠে আসেন রাবাদা। ৮৮৭ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যান এন্ডারসন। ২৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৯শ’ রেটিং স্পর্শ করলেন রাবাদা। দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হিসেবে এমন কৃতিত্ব গড়লেন তিনি। এর আগে ভারনন ফিলান্ডার, শন পোলক ও ডেল স্টেইন টেস্ট ক্যারিয়ারে ৯শ’ বা তার বেশি রেটিং অর্জন করেছিলেন।
এদিকে, সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে অপরাজিত ১২৬ রান করেন দলের সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তাই র‌্যাংকিং তালিকায় পাঁচ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন ডি ভিলিয়ার্স। ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। বাসস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর