,

সাংবাদিক ফয়সালের মৃত্যুর খবর নিশ্চিত করল বৈশাখী কর্তৃপক্ষ

news-image

নিউজ ডেস্ক : বৈশাখী টেলিভিশনের দুই সদস্যের বিশেষ প্রতিনিধি দলের অনুসন্ধানে নেপালের কোন হাসপাতালে প্রিয় সহকর্মী স্টাফ রিপোর্টার আহমেদ ফয়সালের সন্ধান মেলেনি। তাই বৈশাখী কর্তৃপক্ষ পরাষ্ট্রমন্ত্রণালয় ও বাংলাদেশের নেপাল দূতাবাসের তথ্য অনুযায়ী আহমেদ ফয়সালের মৃত্যুর বিষয়টি অফিসিয়ালি ঘোষণা করেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার কিছু পর টেলিভিশনের বার্তা প্রধান অশোক চৌধুরী এই ঘোষণা দেন। এসময় বৈশাখী টিভির প্রধান সম্পাদক টিপু আলম মিলন, মহাব্যবস্থাপক (প্রশাসন) এস আর এ রউফসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শরীয়তপুরের সন্তান ফয়সাল আহমেদ বৈশাখী টেলিভিশনের হয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহ করতেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতক ডিগ্রি অর্জন করে সাংবাদিকতা পেশায় যুক্ত হন।

সব শেষ গত ৩ মার্চ প্রধানমন্ত্রীর খুলনা সফরের সংবাদ সংগ্রহ করেন ফয়সাল। পরে ঢাকায় ফিরে ১১ মার্চ থেকে পাঁচ দিনের ছুটিতে যান। সোমাবার নেপালের কাঠমাণ্ডুতে ত্রিভূবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইসের বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের মধ্যে ফয়সালও ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ব্যক্তিদের তালিকায় তার নাম রয়েছে শুরুতেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর