,

ফেনীর একরাম হত্যা মামলায়: ৩৯ জনের ফাঁসি, প্রধান আসামি খালাস

news-image

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলায় ৩৯ জনকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকালে ফেনী জেলা ও দায়রা জজ আমিনুল হক এ রায় ঘোষণা করেন। মামলায় খালাস পেয়েছেন বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ ১৬ জন।

এর আগে চাঞ্চল্যকর এ রায়কে কেন্দ্র করে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সকাল থেকে আদালত চত্বরে ভিড় করেন আইনজীবীরা।

২০১৪ সালের ২০ মে সকাল ১১টার দিকে ফেনী শহরের বিলাসী সিনেমা হলের কাছে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হকের গাড়িতে হামলা করে সন্ত্রাসীরা।

এ সময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ওই ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়। তদন্ত শেষে ২০১৪ সালের ২৮ আগস্ট ৫৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর