,

ভারতের বিপক্ষে কালো ব্যাজ পরে মাঠে নামবে বাংলাদেশ

news-image

শোকে মাতম গোটা দেশ। গতকাল সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশি একটি বিমান বিধ্বস্তের ঘটনায় প্রায় ৫০ জন নিহত হয়। যেখানে নিহতদের বেশির ভাগ ছিল বাংলাদেশি। এছাড়াও ছিল নেপালের অনেকে।

শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে খেলতে যাওয়া বাংলাদেশ দলের খেলোয়াড়রা নিহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল ভারতে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এরই মধ্যে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করেছেন আগামীকালের ম্যাচে নিহতদের স্মরণে কালো ব্যাজ পরে মাঠে নামবে বাংলাদেশ দল।

সিরিজে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করে টাইগাররা। পরের ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে সিরিজে টিকে থাকে বাংলাদেশ দল। আগামীকাল বুধবার কলম্বোয় সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সূত্র: আরটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর