,

জাফর ইকবাল শাবিতে ফিরছেন বুধবার

news-image

সিলেট প্রতিনিধি : হামলার শিকার হয়ে দশদিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপতালে চিকিৎসাধীন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বুধবার ক্যাম্পাসে ফিরছেন।

জাফর ইকবালের স্ত্রী ইয়াসমিন হক জানান, বুধবার বেলা ১টার দিকে নভোএয়ারের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।

গত ৩ মার্চ বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে এক অনুষ্ঠান চলাকালে এক উগ্রপন্থি মাদ্রাসা ছাত্র জাফর ইকবালের ওপর হামলা চালান।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাফর ইকবালকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই তাকে পাঠানো হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে।

কিছুটা সুস্থ হয়ে ওঠার পর গত ৭ মার্চ হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে নিয়ে যাওয়া হয় এই জনপ্রিয় লেখককে। হাসপাতালের বিছানায় ‍শুয়েই তিনি আবার লেখালেখি শুরু করেছেন বলে সেদিন জানিয়েছিলেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জয়নাল আবেদিন।

ইয়াসমিন হক বলেন, বুধবার বেলা ১২টায় ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে। বিকাল ৪টায় হামলার স্থান মুক্তমঞ্চে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন জাফর ইকবাল।

জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কারণে অধ্যাপক জাফর ইকবালকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বহুবার। সেজন্য সরকারের তরফ থেকে দেওয়া পুলিশি নিরাপত্তার মধ্যেই তার ওপর হামলার ঘটনায় সমালোচনার মুখে পড়ে পুলিশ।

হামলার পর ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ফয়জুল হাসান ওরফে শফিকুর র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে, জাফর ইকবাল ‘ইসলামের শত্রু’ বলে সে মনে করে, এ কারণেই তাকে হত্যার উদ্দেশ্যে সে হামলা করেছে।

আর আইজিপি জাবেদ পাটোয়ারী বলেছেন, ওই ‍যুবক নিজে নিজেই জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছে বলে তারা মনে করছেন।

হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলায় ইতোমধ্যে ফয়জুলকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার ফয়জুলের বাবা আতিকুর রহমান, মা মিনারা বেগম এবং মামা ফজলুর রহমানকেও রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর