,

কলকাতায় মেয়েদের স্কুলে সমকামিতার অভিযোগ!

news-image

নিউজ ডেস্ক : দক্ষিণ কলকাতার কমলা গার্লস স্কুলে সমকামিতার অভিযোগ উঠেছে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, ১০ জন ছাত্রী সমকামী হয়ে গেছে। ওই ছাত্রীরা বিষয়টি স্বীকারও করে নিয়েছে বলে দাবি প্রধান শিক্ষিকার। সেই মর্মে ছাত্রীদের দিয়ে কাগজে স্বীকারোক্তি লিখিয়ে নেওয়া হয়।

সেই স্বীকারোক্তি নেওয়া কেন্দ্র করেই উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার অভিভাবকরা এসে বিক্ষোভ দেখাতে থাকেন স্কুল চত্বরে।

অভিভাবকদের অভিযোগ, ওই ছাত্রীরা কোনোভাবেই সমকামী নয়। একজন আরেকজনের গায়ে হাত দেওয়া মানেই সমকামিতা নয়। জোর করে তাদের দিয়ে কাগজে এ ব্যাপারে লিখিয়ে নেওয়া অন্যায় বলেও অভিযোগ করছেন তারা।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওই স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। স্কুলের কর্মচারী মলয় বড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ করেন শিক্ষার্থীরা। সেই অভিযোগকে ঘিরেই উত্তেজনা দেখা দেয়। পরে অভিযুক্ত মলয় বড়ুয়াকে আটক করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর