,

ছেলের বাবা হলেন সোহম

news-image

বিনোদন প্রতিবেদক : দ্বিতীয় সন্তানের বাবা হলেন কলকাতার জনপ্রিয় নায়ক সোহম। তার স্ত্রী তনয়া এবারেও পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মা ও সন্তান দু’জনেই এখন ভাল আছেন বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যমের সূত্রে।

ছেলের মুখ দেখে সোহম বলেন, ‘খুব ভাল লাগছে। ছোট ছেলের এখনও নাম ঠিক করিনি। শিগগিরই নাম রাখবো ওর। আমাদের পরিবারের সবাই দারুণ খুশি নতুন অতিথিকে পেয়ে।’

জানা গেছে, কলকাতার নামি নির্মাতা রবি কিনাগির নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন সোহম। গেল সপ্তাহেই এর শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু স্ত্রী তনয়ার অপারেশনের জন্যই পিছিয়ে দিয়েছিলেন শুটিং। আশা করা যাচ্ছে চলতি মাসের মাঝামাঝি থেকেই এর কাজ শুরু করবেন সোহম।

প্রসঙ্গত, ২০১২ সালে ভালোবেসে তনয়াকে বিয়ে করেন সোহম চক্রবর্তী। সেই দাম্পত্যে প্রথম সন্তান জন্ম নেয় ২০১৬ সালে।

সর্বশেষ ‘হানিমুন’ ছবিটি দিয়ে দর্শকমহলে প্রশংসা পেয়েছেন সোহম। এখানে তার বিপরীতে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর