,

দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসেই ১৩৯ রান পিছিয়ে থাকায় মাথার পাহাড়সমান চাপই ছিল অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ইনিংসে সেই চাপটা সামলে নিতে পারলো না স্টিভেন স্মিথের দল। তৃতীয় দিনে ১৮০ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলা সফরকারিরা চতুর্থ দিনের সকালেই গুটিয়ে গেছে ২৩৯ রানে। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১০১ রানের।

বল হাতে ঝড় তোলা কাগিসো রাবাদা চতুর্থ দিনের প্রথম ওভারেই তুলে নিয়েছেন লড়াই চালিয়ে যাওয়া মিচেল মার্শকে। ১২৫ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪৫ রান করা এই ব্যাটসম্যানকে বোল্ড করে দেন প্রোটিয়া দলের তরুণ পেসার। এরপর প্যাট কামিন্সের (৫) উইকেটটিও নিয়েছেন রাবাদা।

একটা প্রান্ত ধরে কিছুটা লড়াই চালিয়েছেন টিম পেইনি। তবে সঙ্গীর অভাবে তিনি শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ২৮ রানে। ৫০ বলের ইনিংসে ২টি বাউন্ডারি হাঁকিয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ৫৪ রানে ৬টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা, দুই ইনিংস মিলিয়ে মোট ১১টি। এ নিয়ে ২৭ টেস্টের ক্যারিয়ারে চতুর্থবারের ১০ বা ততোধিক উইকেট নিলেন ডানহাতি এই পেসার। এছাড়া ২টি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি এবং কেশভ মহারাজ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে