,

শাকিব-অপুর বিচ্ছেদ : যে সিদ্ধান্ত কাল হয়ে দাঁড়াল অপুর জীবনে

news-image

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শাকিব-অপুর বিচ্ছেদের কফিনে চূড়ান্ত পেরেকটি ঠুকল আজ। অবসান ঘটলো তাদের তথাকথিত সেই সংসারের। গত বছরের এপ্রিল থেকে কেমন যেন ‘শেষ হইয়াই হইল না শেষ’- অবস্থা দাঁড়ায় তাদের দাম্পত্য জীবনে। এবার সত্যি সত্যি যবনিকা ঘটল এ অধ্যায়ের। বৃথা গেল শাকিব-অপু সংসার টিকিয়ে রাখতে নানা চেষ্টা ও তদবির।

শাকিবকে ভালোবেসে ধর্মান্তরিত হয়ে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ের করেন অপু। তার নতুন নাম হয় অপু ইসলাম খান। যদিও অপুকে পাঠানো তালাকনামায় বিয়ের তারিখ হিসেবে শাকিব লিখেছেন ১৬ মার্চ। শাকিব-অপুর বিয়ের দেনমোহর নিয়ে বিতর্ক আছে। শাকিব বলেছেন, অপুর সঙ্গে তার বিয়ের দেনমোহর ৭ লাখ ১ টাকা। অপু বলেছেন, দেনমোহরের পরিমাণ ছিলো ১ কোটি ৭ লাখ টাকা! তবে কেউ এখনো কোন প্রমাণ দেখাতে পারেননি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে শাকিব-অপুর বিবাহবিচ্ছেদের তৃতীয় ও শেষ শুনানি ছিল আজ। প্রথম দুটির মতো আজও শুনানিতে অংশ নেননি শাকিব। অপু আগেই বিচ্ছেদ মেনে নিয়েছেন। তিনিও শুনানিতে অংশ নেননি। তাই নিয়ম অনুযায়ী আজ সোমবার শাকিব-অপুর বিচ্ছেদ কার্যকর হয়ে গেছে। গত বছরের ২২ নভেম্বর অপুকে বিবাহবিচ্ছেদের চিঠি পাঠান শাকিব।

শাকিব খানের অমতে বাচ্চা নেওয়ায় আজ তাদের বিচ্ছেদ হতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বাংলাদেশ প্রতিদিনকে তিনি একথা জানান।

অপু বিশ্বাস বলেন, ‘কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ২৭  সেপ্টেম্বর জন্ম হয় আবরাম খান জয়ের। অপু বলেন, শাকিব চায়নি আমাদের সন্তান পৃথিবীতে আসুক। এজন্য ‘অ্যাবরশন’ করাতে প্রথমে ব্যাংকক পরে কলকাতার একটি ক্লিনিকে শাকিব তার চাচাতো ভাই মনিরকে দিয়ে আমাকে পাঠায়। চিকিৎসক সাফ জানিয়ে দেন ‘অ্যাবরশন’ করার স্টেজ আর নেই। তাই বাচ্চা জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিই। আর এই সিদ্ধান্তই আমার জন্য কাল হয়ে দাঁড়াল।’

তিনি আরও বলেন, ‘শাকিব জানিয়ে দিল সন্তানের জন্ম হলে সে আমাকে ডিভোর্স দেবে। যখন কলকাতার ক্লিনিকে জয়ের জন্ম হচ্ছিল তখন শাকিব কলকাতায় ‘শিকারি’ ছবির শুটিং করছিল। বার বার অনুরোধ সত্ত্বেও একটিবারের জন্যও সে আমাকে বা বাচ্চাকে দেখতে আসেনি।’

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশনে শাকিব-অপুর বিবাহবিচ্ছেদের তৃতীয় ও শেষ শুনানি আজ। যথারীতি ডিভোর্সের সিদ্ধান্তে অটল শাকিব আজও আসবেন না শুনানিতে। সমঝোতার কোনো সুযোগ নেই দেখে অপুও বিচ্ছেদ মেনে নিয়েছেন। গত বছরের ২২ নভেম্বর অপুকে বিবাহ বিচ্ছেদের চিঠি পাঠান শাকিব। গণমাধ্যমে প্রকাশিত হয়, তিন মাস পর কার্যকর হবে বিবাহ বিচ্ছেদ। সেই হিসাবে ২২ ফেব্রুয়ারি শাকিবের বিবাহ বিচ্ছেদের চিঠি পাঠানোর তিন মাস পূর্ণ হয়। তবে ওই সময় শাকিব-অপুর বিবাহ বিচ্ছেদ কার্যকর হয়নি বলে জানান ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন।

তিনি বলেন, আমরা সিটি করপোরেশন তাদের তিন মাসে তিনবার ডাকব, সেই তৃতীয়বার বিষয়টির ফয়সালা হবে। তিনি আরও জানান, আজ ১২ মার্চ তৃতীয় ও শেষবারের জন্য তাদের ডাকা হয়েছে। এদিন যদি তারা না উপস্থিত হন, তাহলে বিবাহ বিচ্ছেদ কার্যকর হয়ে যাবে। শাকিব সিদ্ধান্তে অটল থাকায় আজই কার্যকর হতে যাচ্ছে এই তারকা দম্পতির বিচ্ছেদ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে