,

অন্য মামলায় গ্রেফতার না দেখালে মুক্তি পাবেন খালেদা জিয়া : আইনজীবী জয়নুল আবেদীন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিকভাবে অন্য কোনো মামলায় গ্রেফতার না দেখানো হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী জয়নুল আবেদীন।

সোমবার বেলা আড়াইটার দিকে খালেদা জিয়ার জামিন মঞ্জুরের পর এজলাস থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ খালেদা জিয়ার চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।

জয়নুল আবেদীন বলেন, গণতান্ত্রিক নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চার মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তবে অন্য কোনো মামলায় তাকে গ্রেফতার না দেখানো হলে শিগগিরই তিনি মুক্তি পাবেন।

তিনি বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বিএনপি চেয়ারপারসনের পাঁচ বছরের সাজা হয়েছিল। এর বিরুদ্ধে আমরা আপিল ও জামিন আবেদন করেছিলাম। গতকাল এ বিষয়ে আদেশ দেয়ার কথা ছিল। কিন্তু রেকর্ড না আসায় আজ জামিন দেয়া হয়েছে।

জয়নুল আবেদীন আরও বলেন, খালেদা জিয়ার জামিন আদেশের ওপর আরও দুই মাস স্থগিতাদেশ চেয়েছিলেন অ্যাটর্নি জেনারেল। কিন্তু আদালত তা মঞ্জুর না করে খালেদা জিয়াকে জামিন দেন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আক্তারুজ্জামান খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

রায়ের দিন থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপি চেয়ারপারসন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী