,

সিঙ্গাপুরের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

news-image

নিজস্ব প্রতিবেদক : চার দিনের সফরে সিঙ্গাপুরে গিয়ে দেশটির রাষ্ট্রপতি হালিমা ইয়াকুবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় হালিমা ইয়াকুব ও শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেন।

সফরের দ্বিতীয় দিনের শুরুতেইইস্তানায় দেশটির রাষ্ট্রপতি হালিমা ইয়াকুবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

কুশলবিনিময়ের পাশাপাশি এ সময় দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতেও আলোচনা করেন তারা। এর পর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লুংয়ের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আনুষ্ঠানিক এ বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য এবং সহযোগিতামূলক বেশ কটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের কথা রয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী ‘ইস্তানা’য় পৌঁছালে তাকে গার্ড অব অনার দেয় সিঙ্গাপুর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় রোববার বেলা ২টা ৩০ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

সিঙ্গাপুরের পরিবেশ ও পানিসম্পদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র প্রতিমন্ত্রী ড. অ্যামি খোর ও সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে একটি মোটর শোভাযাত্রায় সাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি সেখানে অবস্থান করবেন।

এর আগে ঢাকায় প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, জাতীয় সংসদের চিফ হুইপ এএসএম ফিরোজ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এ ছাড়া তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজি, কূটনৈতিক কোরের ডিন এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

সফরকালে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও সিঙ্গাপুরের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের (আইই) মধ্যে বিনিয়োগ সহযোগিতাসংক্রান্ত সমঝোতা স্মারক।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সঙ্গে সিঙ্গাপুরের ব্যবসায়িক সংগঠন সিঙ্গাপুর ম্যানুফ্যাকচারিং ফেডারেশনের মধ্যে পৃথক দুটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ববিষয়ক সমঝোতা স্মারক, এয়ার সার্ভিস ম্যানেজমেন্ট সংক্রান্ত কনফিডেন্সিয়াল সমঝোতা স্মারক, ডিজিটাল লিডারশিপ, ডিজিটাল ইনোভেশন ও ডিজিটাল সরকারে রূপান্তর সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

১৪ মার্চ বুধবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর