,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমিরসহ আটক ১০

news-image

বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ ১০ নেতাকে আটক করেছে পুলিশ। আজ (সোমবার) সকাল ৯টার দিকে তাদের নগরীর হেতেমখাঁ ছোট মসজিদের পাশের একটি ভবন থেকে তাদের আটক করে বোয়ালিয়া থানা পুলিশ।

একটি সূত্র জানায়, রাজশাহী মহানগরী ও বৃহত্তর রাজশাহীর চার জেলা জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারিদের নিয়ে নির্বাচনসংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছিলেন অধ্যাপক মুজিবুর রহমান। বৈঠক থেকে আটক নেতাদের মধ্যে আছেন- রাজশাহী মহানগর জামায়াতের আমির অধ্যাপক ড. আবুল হাশেম, রাজশাহী জেলার আমির অধ্যাপক আবদুল খালেক ও চাঁপাইনবাবগঞ্জের আমির মাওলানা আবু জার গিফারী। বাকি ছয় নেতার নাম জানা যায় নি।

জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, “জামায়াতের শীর্ষ নেতারা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্ততে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সকাল ৭টার দিকে ওই বাড়িটি ঘিরে ফেলে। পরে ওই বাড়িতে তল্লাশী করে জামায়াতের শীর্ষ ১০ নেতাকে আটক করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।”

গত বছরের ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা থেকে জামায়াতের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়। পর দিন অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে আসেন। তিনি রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমির ও রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী