,

বাবাকে বলেছিলাম তোমাকেও মরতে হবে : রাহুল গান্ধী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার ২৭ বছর পর এ বিষয়ে মুখ খুললেন তার ছেলে বর্তমান ভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। বললেন, তার বাবাকে যে একদিন হত্যা করা হবে এটা তিনি ও প্রিয়াঙ্কা(রাহুলের বোন) জানতেন।

শনিবার সিঙ্গাপুরে আয়োজিত আইআইএমের প্রাক্তন ছাত্র সম্মেলনে নিজেদের মধ্যে অনুভূতি ভাগ করে নেওয়ার সময় তিনি এসব কথা জানান। খবর এনডিটিভির।

আবেগপ্রবণ হয়ে সম্মেলনে রাহুল বলেন, ‘আমরা জানতাম আমার বাবাকে একদিন না একদিন হত্যা করা হবে। কারণ আমার দাদি ইন্দিরা গান্ধীকেও(ভারতের সাবেক প্রধানমন্ত্রী) খুন করা হয়েছিল।’ তিনি বলেন, ‘আমার দাদি আমাকে বলেছিলেন তিনি মরতে চলেছেন এবং আমার বাবা, যাকে আমি বলেছিলাম, তোমাকেও মরতে হবে।’

প্রসঙ্গত, ১৯৯১ সালে তামিলনাড়ুতে নির্বাচনী জনসভা চলাকালীন শ্রীলঙ্কার উগ্র গেরিলা সংগঠন এলটিটিইর এক নারীর আত্মঘাতী বোমা হামলায় রাজীব গান্ধীর মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর