,

মিরপুরে আগুনে পুড়েছে ১ হাজারেরও বেশি ঘর

news-image

রাজধানীর মিরপুরের ইলিয়াস আলী মোল্লা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক হাজারেরও বেশি ঘর পুড়ে গেছে।

সোমবার (১২ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে মিরপুর ১২ নম্বরে অবস্থিত ওই বস্তিতে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এলাকাবাসী।

এ ঘটনায় হতাহতের খবরও নিশ্চিত করতে পারেননি কেউ। আগুন নিয়ন্ত্রণের পর এসব বিষয়ে জানা যাবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়। বস্তিটিতে ৮ হাজার ঘর আছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। সূত্র: সময় টিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর