,

শাকিব খানের ‘ব্যক্তিগত জীবন’ নিয়ে যা বললেন শুভশ্রী

news-image

বিনোদন ডেস্ক : ব্যক্তিগত জীবনে ঢালিউড সুপারস্টার শাকিব খান অসম্ভব শান্ত বলে জানিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ভারতীয় গণমাধ্যম এবেলা’কে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি একথা বলেন।

শুভশ্রী বলেন, ”ব্যক্তিগত জীবনে শাকিব অসম্ভব শান্ত। কাজের প্রতি অসম্ভব ডেডিকেটেড। ও এতো কম কথা বলে, আপনি ভাবতেও পারবেন না! আপনি যদি ওর সঙ্গে ১০০টা কথা বলেন, ও উত্তরে হয়তো পাঁচটা কথা বলবে।”

প্রসঙ্গত, জয়দীপ মুখার্জী পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা ‘চালবাজ’ ছবিটিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শুভশ্রী। সেই ছবি এবং সম্প্রতি করা বিয়ের প্রসঙ্গ নিয়ে এদিন কথা বলেন কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী।

ছবির গল্প প্রসঙ্গে শুভশ্রী বলেন, ”খুব মজার একটা গল্প। সেটা ছবির নাম শুনেই বুঝতে পারছেন। ছবির হিরো শাকিব খান পুরো ছবি জুড়ে নানা ‘চালবাজি’ করতে থাকে। এর পেছনে কোনো নোংরা অর্থ নেই। আসলে ও(শাকিব) সবকিছুর মধ্যেই টাকার ডিল করে! মানে ধরুন, আমি বললাম— আমাকে একটা জায়গায় পৌঁছে দিতে পারবেন? উত্তরে সে বলবে, পৌঁছে দিতে পারি, কিন্তু আমাকে এতো টাকা দিতে হবে। আর আমার চরিত্রটা খুব অ্যাম্বিশাস এক মেয়ের। যে বিয়ে করবে না বলে লন্ডনে পালিয়ে যায়। সে চায় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করতে। ছেলেটি ও মেয়েটি একে অপরের সঙ্গে ফেঁসে যায়। সব মিলিয়ে দারুণ একটি ছবি।”

গত ৬ মার্চ পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেছেন শুভশ্রী। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ”বিয়ে করার ইচ্ছেটা আমার দীর্ঘদিনের। প্ল্যান করে, ক্যারিয়ারে অমুক পর্যায়ে পৌঁছে বিয়ে করবো— এই ব্যাপারগুলো কোনোদিনই আমার মধ্যে ছিলো না। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে, জীবনে ওর (রাজ চক্রবর্তী) মতো একজন মানুষকে পেয়েছি।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর