,

রণবীরের সাথে একই সিনেমায় দেখা যাবে প্রিয়াকে!

news-image

বিনোদন ডেস্ক : একবার চোখ মেরেই কাবু করেছেন গোটা দেশকে। আর এবার সেই প্রিয়া প্রকাশ ওয়ারিয়েরকেই যদি সম্পূর্ণ একটি বলিউড সিনেমায় দেখা যায়! শুনতে অবাক লাগলেও অদূর ভবিষ্যতে এমনটাই হতে পারে।

শোনা যাচ্ছে, খুব শিগগিরই হিন্দি সিনেমায় দেখা যেতে পারে এই মালয়ালি অভিনেত্রীকে। তাও আবার কিনা রণবীর সিংয়ের বিপরীতে!‌ বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে সেই খবরই।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রোহিত শেট্টি পরিচালিত ‘সিম্বা’য় দেখা যেতে পারে প্রিয়াকে। সিনেমায় মূল চরিত্রে একজন পুলিশের ভূমিকায় অভিনয় করছেন ‌রণবীর সিং। কিন্তু তার বিপরীতে কে থাকবেন?‌ এই নিয়ে রয়েছে জল্পনা। কখনও সারা আলি খান, কখনও জাহ্নবী কাপুরসহ অন্যান্য উঠতি অভিনেত্রীদের নাম উঠলেও প্রিয়ায় মুগ্ধ হয়েছেন করণ জোহর। আর তাই রোহিত পরিচালিত সিনেমায় প্রিয়াকে নেওয়ার ব্যাপারে নাকি ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

এখানে বলে রাখা ভালো, বলিউড অভিনেতাদের মধ্যে প্রিয়ার পছন্দ রণবীর। আর সেক্ষেত্রে নিজের পছন্দের অভিনেতার সাথে কাজ করার সুযোগ এসে যেতে পারে এই মালয়ালি অভিনেত্রীর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর