,

মাহমুদউল্লাহর জরিমানা, দুই ম্যাচ নিষিদ্ধ চান্দিমাল

news-image

স্পোর্টস ডেস্ক : স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে, শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমালকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ, আগামীকাল ভারতের বিপক্ষে ও আগামী ১৬ মার্চ বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না দিনেশ চান্দিমাল। শ্রীলঙ্কা যদি নিদাহাস ট্রফির ফাইনালে উঠে তাহলে ওই ম্যাচে খেলতে পারবেন এই ক্রিকেটার।

গতকাল নিদাহাস ট্রফির তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। পরে বাংলাদেশ ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে দুই উইকেট হাতে রেখে জয় তুলে নেয়।

ম্যাচ শেষে ম্যাচ রেফারি ক্রিস রেফারি ক্রিস ব্রড দুই অধিনায়কের উপর এই শাস্তি আরোপ করেন। বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছিল। এই কারণে দলের অন্যান্য খেলোয়াড়দের প্রত্যেকের ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, শ্রীলঙ্কা তাদের নির্ধারিত সময়ের মধ্যে চার ওভার কম বল করেছিল। যেটি গুরুতর। এই কারণে শ্রীলঙ্কা দলের অন্যান্য খেলোয়াড়দের প্রত্যেককে ম্যাচ ফির ৬০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

সিরিজের লিগ পর্বে বাংলাদেশ এখনও দুইটি ম্যাচ খেলার সুযোগ পাবে। আগামী ১৪ মার্চ ভারতের বিপক্ষে ও ১৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সিরিজে বর্তমানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত তিন দলেরই পয়েন্ট সমান। সুতরাং, তিনটি দলেরই সামনে ফাইনালে খেলার সুযোগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর