,

ডি ভিলিয়ার্সের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লিড

news-image

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত শুরুর পরও মাঝে খেই হারিয়ে ফেলেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তবে এক প্রান্ত ধরে খেলে ঠিকই দলকে লিড এনে দিলেন ডি ভিলিয়ার্স। দ্বিতীয় দিন শেষে সফরকারী অস্ট্রেলিয়া থেকে ২০ রানে এগিয়ে আছে স্বাগতিক শিবির।

সেন্ট জর্জেস পার্কে ১ উইকেটে ৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ২৯ রান করে নাইটওয়াচম্যান রাবাদার বিদায়ের পর তৃতীয় উইকেটে হাশিম আমলার সঙ্গে ৮৮ রানের জুটি গড়েন ডিন এলগার। দুইজনের ব্যাটে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল দলটি।

তবে হঠাৎ ছন্দপতন ঘটে। দলীয় ১৫৫ রানে সাজঘরে ফেরেন এই দুই ব্যাটসম্যান। এলগার ৫৭ আর আমলা করেন ৫৬ রান। এরপরও দ্রুত বিদায় নেন তিন ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি (৯), ডি ব্রুইন (১) ও কুইন্টন ডি কক (৯)।

দিনের বাকি সময়টা ফিল্যান্ডারকে নিয়ে দলকে লিড এনে দেন ডি ভিলিয়ার্স। ১৪টি চারে ৭৪ রান নিয়ে অপরাজিত আছেন এই তারকা ব্যাটসম্যান। আর ফিল্যান্ডার আছেন ১৪ রান নিয়ে। অস্ট্রেলিয়ার হয়ে মার্শ ও প্যাট কামিন্স নেন দুটি করে উইকেট।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৪৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে স্বাগতিক দলের সংগ্রহ ৭ উইকেটে ২৬৩ রান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর