,

কক্সবাজারে ৩৯ বিদেশি নাগরিক আটক

news-image

বাংলাদেশে কাজের যথাযথ অনুমতি ছাড়া রোহিঙ্গাদের নিয়ে কাজ করায় ৩৯ বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আজ রবিবার সকালে তাকে আটক করা হয়। কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া উচ্চ বালিকা বিদ্যালয় গেট থেকে তাদের আটক করা হয়েছে। সেখানে চেকপোস্টে রোহিঙ্গা শিবির অভিমুখী বিদেশি এনজিওদের গাড়ি তল্লাশি করে এই ৩৯ জন বিদেশিকে আটক করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের এ কথা নিশ্চিত করে জানিয়েছেন,‘তাদের পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ জানা গেছে, ট্যুরিস্ট ও বিজনেস ভিসা নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে রোহিঙ্গাদের নিয়ে বিভিন্ন এনজিওর হয়ে কাজ করছেন।

এর আগে কক্সবাজারের উখিয়া থেকে গত ২৩ ফেব্রুয়ারি ১১ বিদেশি নাগরিককে আটক করে র‍্যাব। পরে শর্তসাপেক্ষে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর