,

সুপার সিক্সে ওয়েস্ট ইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : রোভম্যান পাওয়েলের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির উপর ভর করে বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্স নিশ্চিত করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার আয়াল্যান্ডকে ৫২ রানে পরাজিত করে জেসন হোল্ডারের দল।

টস হেরে ব্যাট করতে দ্রুত বিদায় নেন দুই ওপেনার ক্রিস গেইল (১৪) ও লুইস (৯)। দ্রুত বিদায় নেন স্যামুয়েলস (২) ও হোপ (৭)। তবে ষষ্ঠ উইকেটে হোল্ডারকে সঙ্গে নিয়ে ১৮৬ রানের জুটি গড়েন পাওয়েল। হোল্ডার ৫৪ রান করে ফিরলেও পাওয়েল তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১০০ বলে ৭ চার ও ৭ ছক্কায় ১০১ রান করেন এই ক্যারিবীয় ক্রিকেটার। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ২৫৭ রানে। আয়ারল্যান্ডের মারতাগ একাই নেন ৫ উইকেট। ম্যাকব্রিন নেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবিয় দুই পেসার কেমার রোচ ও কেসরিক উইলিয়ামসের সামনে দাঁড়াতে পারেনি আইরিশ ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আয়ারল্যান্ডকে ২০৫ রানে অলআউট হয়।

এদিকে প্রথম জয়ের স্বাদ পেয়েছে আফগানিস্তান। নবি ও রশিদ খানের বোলিং তোপে ১৯৪ রানেই অলআউট হয় নেপাল। জবাবে নাজিবুল্লাহ জারদানের হাফসেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় রশিদ খানের দল।

এছাড়া হংকংয়ের বিপক্ষে ৮৯ রানের বড় জয় পেয়েছে জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে হ্যামিল্টন মাসাকাদজার ৮৪ রানে ভর করে ৯ উইকেটে ২৬৩ রানের সংগ্রহ পায় দলটি। জবাবে ১৭৪ রানে অলআউট হয়েছে হংকং।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর