,

লা লিগায় সহজ জয় বার্সেলোনার

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগার এবারের মৌসুমে এখন পর্যন্ত একটি ম্যাচেও হারের মুখ দেখেনি বার্সেলোনা। মালাগার বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচেও কাতালানরা পেয়েছে ২-০ গোলের সহজ জয়। এই জয় দিয়ে লা লিগার শিরোপা জয়ের পথেও অনেকখানি এগিয়ে গেছে বার্সা।

মালাগার মাঠে প্রথমার্ধেই দুটি গোল পেয়েছিল বার্সেলোনা। ১৫ মিনিটের মাথায় দলের পক্ষে প্রথম গোলটি করেছিলেন লুইস সুয়ারেজ। আর ২৮ মিনিটে বার্সার পক্ষে দ্বিতীয় গোলটি করেছেন ফেলিপ্পে কুতিনহো।

৩০ মিনিটের পর থেকে মালাগা হয়ে গিয়েছিল ১০ জনের দল। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন মালাগার ফরোয়ার্ড সামু। ১০ জনের দল নিয়ে ম্যাচের বাকিটা সময় আর বার্সার সঙ্গে পেরে ওঠেনি মালাগা। অন্যদিকে বার্সেলোনাও আর বল জড়াতে পারেনি মালাগার জালে। শেষ পর্যন্ত এই ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছে কাতালানরা।

এই জয়ের ফলে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরো পাকাপোক্ত করেছে বার্সা। ২৮ ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৭২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধানটাও অনেক—১১ পয়েন্টের। ২৭ ম্যাচ খেলে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। আর তাদের নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ২৮ ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর