রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক পোশাকের জন্য সোনমের দেড়শ ফোন!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে ‘ফ্যাশনিস্টা’ বলতে সবার আগে একটি নামই মুখে আসে, সেটি হলো অভিনেত্রী সোনম কাপুর। তার অভিনয় নিয়ে নিন্দুক মহলে কথা হলেও, সেই সবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফ্যাশন দুনিয়ায় শীর্ষে থাকা যেনো অনিলকন্যার অভ্যাস।

সবসময়ই স্টাইলিস পোশাক পরার কারণে খবরের শিরোনামে থাকেন ‘সাওয়ারিয়া’খ্যাত এই তারকা। ফ্যাশনে সবার থেকে আলাদা থাকাটাই যেনো তার সখ। তাইতো খুঁজে খুঁজে বের করেন দারুণ সব পোশাক।

কিন্তু ফ্যাশন নিয়ে সোনম কতোটা সচেতন সম্প্রতি এক সাক্ষাৎকারে তারই প্রমাণ পাওয়া গেলো। তা না হলে কি একটি পোশাকের জন্য কেউ দেড়শ ফোন করেন?

ভোগ ম্যাগাজিনের দেওয়া এক সাক্ষাৎকারে সোনম জানান, একবার ব্রিটিশ ফ্যাশন হাউজ বারবেরির কালো রঙা একটি স্টাডেড লেদার জ্যাকেট পছন্দ করে তাদের দোকানে ফোন দেন তিনি। কিন্তু তারা জানান, সেটি তাদের দোকানে নয়, গুদামে রয়েছে তাও মাত্র একটি। আর এটির জন্যই নাকি ওই দোকানে ১০০ থেকে ১৫০ ফোন করেছিলেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। পরে সেই জ্যাকেট পরে ‘প্লেয়ারস’ ছবির প্রচারণাও করেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ