,

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১৮ সেনা

news-image

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহতে তালেবানদের সঙ্গে লড়াইয়ে দেশটির স্পেশাল ফোর্সের ৪ সদস্যসহ সেনাবাহিনীর প্রায় ১৮ জন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।

শনিবার তারা জানিয়েছেন, রাতে বালা বুলুক জেলায় একটি হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সেনারা, এ সময় তাদের ওপর হামলা করে তালেবান যোদ্ধারা; এতে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়।

এ ব্যাপারে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি জানিয়েছেন, স্পেশাল ফোর্সের চার সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে স্থানীয় প্রাদেশিক পরিষদের প্রধান ফরিদ বাখতওয়ার নিহতের সংখ্যা অন্তত ১৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন।

এদিকে টুইটারে পোস্ট করা বার্তায় তালেবান মুখপাত্র জানিয়েছেন, বালা বুলুক জেলার কেন্দ্রস্থলের কাছে টাপা সদতে উপস্থিত হয়ে ৫৩ জন কমান্ডোকে হত্যা অথবা আহত করে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ছিনিয়ে নিয়েছে তালেবান যোদ্ধারা।

সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর