,

যে সুপারহিট ছবিগুলির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শ্রীদেবী

news-image

বিনোদন ডেস্ক : সদ্য প্রয়াত হয়েছেন বলিউড সুপারস্টার শ্রীদেবী। গত শতকের আট ও নয় দশকে বলিউডে রীতিমতো দাপিয়ে বেড়িয়েছিলেন শ্রীদেবী। বেশ কিছু সিনেমার অফার তিনি ফিরিয়ে দিয়েছিলেন, যেগুলি পরবর্তীকালে হিট হয়েছিল। দেখে নিন সেই সব সিনেমার তালিকা-

১। ‘বাহুবলী’ ছবিতে শিবগামীর চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব গিয়েছিল শ্রীদেবীর কাছে। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে গিয়েছিলেন তিনি।

২। ২০০৩ সালের ‘বাগবান’ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করার জন্য প্রথমে শ্রীদেবীর কাছে প্রস্তাব যায়। কিন্তু তিনি রাজি না হওয়ায় হেমা মালিনী সেই চরিত্রে অভিনয় করেন।

৩। ১৯৯৩ সালের সুপারহিট ছবি ‘বাজিগর’ সিনেমায় কাজল ও শিল্পা শেট্টির চরিত্র দু’টিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করার প্রস্থাব দেওয়া হয়েছিল শ্রীদেবীকে।

৪। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেটা’ ছবিতে অভিনয় করার জন্য প্রথমে প্রস্তাব এসেছিল শ্রীদেবীর কাছে। কিন্তু তিনি রাজি না হওয়ায় মাধুরী দিক্ষিত সেই চরিত্রে অভিনয় করেন।

৫। ১৯৯৩ সালে ‘ডর’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শ্রীদেবী। সিনেমায় নিজের চরিত্রটিকে অতি সাধারণ মনে হয়েছিল শ্রীদেবীর। তাই সেই চরিত্রে অভিনয় করতে চাননি তিনি। পরে জুহি চাওলা সেই চরিত্রে অভিনয় করেন।

৬। ১৯৯৭ সালের হিট ছবি ‘দিল তো পাগল হ্যায়’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শ্রীদেবী। পরে মাধুরী দিক্ষিত সেই চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান।

৭। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মোহরা’ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করার প্রস্তাব যায় শ্রীদেবীর কাছে। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। রাবিনা ট্যান্ডন সেই চরিত্রে অভিনয় করেন।

৮। ২০০২ সালের সুপারহিট ‘শক্তি: দ্য পাওয়ার’ ছবিতে অভিনয় করার জন্য প্রথমে শ্রীদেবীর কাছে অফার যায়। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। পরে করিশ্মা কাপুর সেই চরিত্রে অভিনয় করেন।

৯। স্টিভেন স্পিলবার্গের কালজয়ী ছবি জুরাসিক পার্ক (১৯৯৩) ছবিতে অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শ্রীদেবী।

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু