,

ইন্দোনেশিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো বোরকা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীদের বোরকা পরা নিষিদ্ধ করেছে। এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীসহ অভিভাবকরা। একটি প্রতিবেদনে বলা হয়েছে, জাভার ইয়োগাকার্তা শহরে অবস্থিত ‘দ্য স্টেট ইসলামিক ইউনিভার্সিটি’ মৌলবাদী চিন্তা-চেতনাকে রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বোরকা পরা ছাত্রী এবং মৌলবাদী দলগুলো সুস্থ শিক্ষাদানে বাধা সৃষ্টি করছে। এ কারণেই নিয়মিত বোরকা বা নেকাব পরে এমন ৪১জন স্নাতক ছাত্রীকে নিয়ে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। সেখানে সকলের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, তারা সকলে হিজাব পরতে পারবে কিন্তু নিজেদের মুখ ঢাকতে পারবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে সকলের সঙ্গে আলাদাভাবে পরামর্শ করা হবে। দ্য স্টেট ইসলামিক ইউনিভার্সিটির মতে, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা বা নেকাব না পরলে তেমন কোনো ক্ষতি হবে না। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর