,

যুব গেমসের জমকালো উদ্বোধন

news-image

দেশের তরুণদের জন্য প্রথম এবং সবচেয়ে বড় গেমসের উদ্বোধন বলে কথা,  তাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বর্ণিল সাজে সেজেছে। শুধু তাই  নয়, প্রথম জাতীয় যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠানও ছিল জমকালো। আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসরটির উদ্বোধন করেন।

উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী যুব গেমস আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী আশা করেন, এই গেমস আয়োজনের মাধ্যমে তরুণ প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে।=

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর গেমসের মশাল প্রজ্বালন হয়। কমনওয়েলথ গেমসের স্বর্ণ জয়ী শুটার আসিফ হোসেন খান এই গেমসের মশাল প্রজ্বালন করেন। এর পর মাসকট প্যারেডের পাশাপাশি নাচ ও গান পরিবেশিত হয়।  ডিজে শোর পাশাপাশি, দেশে ও বিদেশে বাংলাদেশের খেলাধুলার সাফল্যের সচিত্র দেখানো হয়।

প্রতিভাবান ক্রীড়াবিদের খোঁজে গত বছর ১৮ ডিসেম্বর সারা দেশে শুরু হয়েছিল গেমসের প্রাথমিক পর্ব। এবার ঢাকায় বসছে চূড়ান্ত পর্ব। ২১টি ডিসিপ্লিনে দুই হাজার ৬৬০ ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। এই পর্বে ১৫৯টি ইভেন্টে এক হাজার ১১৪টি পদকের জন্য লড়বেন তরুণ ক্রীড়াবিদরা। ৩৪০টি স্বর্ণ, ৩৪০টি রুপা ও ৪৩২টি ব্রোঞ্জপদক থাকছে ২১টি ডিসিপ্লিনে।

চূড়ান্ত পর্বের ডিসিপ্লিনগুলো হলো- অ্যাথলেটিকস, সাঁতার, ফুটবল, কাবাডি, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, হকি, টেবিল টেনিস, ভারোত্তোলন, কুস্তি, উশু, শুটিং, আর্চারি, ব্যাডমিন্টন, বক্সিং, দাবা, জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও স্কোয়াশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর