,

নিজের বাড়ি না থাকায় দলীয় কার্যালয়ে সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার

news-image

ভারতের ত্রিপুরার রাজ্যের সদ্যবিদায় নেয়া মুখ্যমন্ত্রী মানিক সরকার সরকারি বাসভবন ছেড়ে,  উঠেছেন দলীয় কার্যালয়ের অতিথি ভবন। নিজস্ব কোনো বাড়ি নেই।   টানা ২০ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন মানিক সরকার। একই সঙ্গে রাজ্যের অন্যতম রাজনৈতিক সংগঠন সিপিএমের সভাপতি তিনি।

৩ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হয়েছে সিপিএম। নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব শুক্রবার শপথ নেন। তার আগে  মার্কস অ্যাঙ্গেলস সরণিতে সরকারি বাড়ি ছেড়ে দিলেন মানিক সরকার। উঠেছেন দলীয় কার্যালয়ের অতিথি ভবনে। কারণ, ২০ বছর ক্ষমতায় থাকলেও নিজের কোনো বাড়ি নেই মানিক সরকারের। খবর এনডিটিভি

সিপিএমের স্টেট পার্টি সেক্রেটারি বিজন ধর জানান, দলের গেস্ট হাউসের একটি কক্ষে স্ত্রী পাঞ্চালি ভট্টাচার্যকে নিয়ে থাকবেন মানিক সরকার।

সিপিএমের অফিস সেক্রেটারি হরিপদ দাস জানান, দলীয় কার্যালয়ের রান্নাঘরে তৈরি খাবারই খাবেন মানিক সরকার। এর মধ্যে কিছু বই-কাপড় ও প্রয়োজনীয় কিছু জিনিস ওই কার্যালয়ে পাঠিয়েছেন মানিক সরকার। তবে সরকার থেকে বরাদ্দ পেলে তারা নতুন বাড়িতে স্থানান্তরিত হতে পারেন বলেও জানান তিনি।

এর আগে পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে মানিক সরকারের স্ত্রী জানান, মার্ক্স রচনাবলিসহ বেশ কিছু বই রাজ্য সরকারের বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি ও সিপিএমের দলীয় লাইব্রেরিতে দিয়েছেন তারা।মানিক সরকার ও পাঞ্চালি ভট্টাচার্য দম্পতির কোনো সন্তান নেই।

ভারতের ত্রিপুরায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি থেকে নির্বাচিত বিধায়ক বিপ্লব কুমার দেব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর