,

আফরিন ঘিরে ফেলেছে তুর্কি সেনারা : এরদোগান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর সিরিয়ার আফরিন শহর চারদিক থেকে তুর্কি সেনারা ঘিরে ফেলেছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তবে তার এ দাবি প্রত্যাখ্যান করেছে সেখানকার কুর্দি গেরিলা সংগঠন ওয়াইপিজি’র মুখপাত্র নুরি মাহমুদ। কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণে থাকা এ শহরটি উদ্ধারে অভিযান চালাচ্ছে তুরস্ক।

শুক্রবার টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় এরদোগান বলেন, তুর্কি বাহিনী ও তার সমর্থক বাহিনী আফরিনের মূল কেন্দ্র থেকে ৬ কিলোমিটার দূরে রয়েছে। তারা যে কোনো সময় আফরিনে প্রবেশ করবে। সব বাধা উপেক্ষা করে তুর্কি বাহিনী আফরিনের কেন্দ্রের কাছে পৌঁছেছে।

তবে এরদোগানের এ দাবি প্রত্যাখ্যান করে ওয়াইপিজি’র মুখপাত্র নুরি মাহমুদ আল জাজিরাকে বলেন, তুর্কি বাহিনি এখনো ১৫ কিলোমিটারেরও বেশি দূরত্বে রয়েছে।

এরদোগান তার বক্তৃতায় বলেন, আজ আমরা আফরিনে আছি, কাল মানবিজে থাকবো। আগামী দিনে ইউফ্রেটিসের পূর্ব থেকে ইরাকি সীমান্ত পর্যন্ত সন্ত্রাস মুক্ত থাকবে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি থেকে আফরিন অঞ্চলে অভিযান শুরু করে তুরস্কের সেনাবাহিনী। তবে এখনও পর্যন্ত মূল শহরে প্রবেশ করতে পারেনি তুর্কি বাহিনী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর