,

শুটিংয়ে ফিরলেন শ্রীদেবী কন্যা জানভি

news-image

বিনোদন ডেস্ক : মায়ের মৃত্যুর শোক কাটিয়ে আবারও শুটিংয়ে ফিরেছেন সদ্য প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী কন্যা জানভি কাপুর। ধড়ক সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখতে চলেছেন তিনি। মুম্বাইয়ে যখন সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত জানভি তখন দুবাইয়ে মৃত্যু হয় শ্রীদেবীর। শ্রীদেবীর মৃত্যুর পর গত বৃহস্পতিবার প্রথম কাজে ফেরেন তিনি।

এই মুহূর্তে ‘ধড়ক’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত জাহ্নবী। করণ জোহরের প্রযোজনায় এই ছবিতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করছেন ঈশান খট্টর। শ্রীদেবীর আদরের জানু এই সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখতে চলেছেন।

মেয়ের বলিউডে অভিষেক নিয়ে নাকি বেশ চিন্তিত ছিল প্রয়াত অভিনেত্রী। ছবিতে মেয়ের চরিত্র কেমন হবে, তাঁর লুক কেমন হবে, তা নিয়ে একাধিকবার বৈঠক করেছিলেন করণ জোহরের সঙ্গে। মায়ের পেশাই মেয়ে বেছে নেওয়ায় শ্রীদেবীর পক্ষে পরামর্শ দেওয়া অনেক সহজ ছিল। কিন্তু ছবির মুক্তির আগেই হঠাৎ চলে যান তিনি।

সদ্য ২১ বছরে পা দিয়েছেন জাহ্নবী। মাকে ছাড়া এটাই ছিল তাঁর প্রথম জন্মদিন। জীবনের বিশেষ দিনটি পরিবারের সঙ্গে কাটিয়েছেন জাহ্নবী। এ বার পেশাদারী মনোভাব নিয়ে শুরু করে দিলেন শুটিংও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর