,

কলকাতায় ফ্ল্যাট কিনবেন শাকিব খান

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খান দেশের গন্ডি পেরিয়ে কলকাতাতেও তুমুল জনপ্রিয় হয়ে উঠছেন। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত চলচ্চিত্র ‘শিকারি’ ছবি দিয়ে পশ্চিম বাংলায় পদচারণা শুরু হয় তার। এরপর ‘নবাব’ ছবি দিয়ে আরও জনপ্রিয় হন তিনি। এখন অভিনয় করছেন ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’, ‘মাস্ক’সহ একের পর এক যৌথ প্রযোজনার ছবিতে। ফলে বছরের বেশির ভাগ সময় ভারতের কলকাতাতেই থাকতে হচ্ছে শাকিব খানকে।

এছাড়া সম্প্রতি দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠানের ‘বয়ফ্রেন্ড’, ‘যুবরাজ’ ‘ক্যাপ্টেন খান’সহ বেশ কিছু ছবির শুটিংয়ের জন্য ভারতেই অবস্থান করতে হবে তাকে। ফলে চলতি বছরেরও বেশির ভাগ সময় তিনি কাটাবেন ভারতে। ফলে কলকাতায় একটি ফ্ল্যাট কিনবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন শাকিব খান। এরই মধ্যে সেখানকার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকাকে ফ্ল্যাট দেখার দায়িত্বও দিয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে শাকিব খান বলেন, ‘এখন বেশির ভাগ সময় কলকাতাতেই কাটছে। কিন্তু নিজের ফ্ল্যাট না থাকায় হোটেলে উঠলে নিজের মতো করে সব কিছু পাওয়া যায় না। এছাড়া, খরচও অনেক বেড়ে যায়। তাই ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়েছি।’

এ জাতীয় আরও খবর

বাড়ি দখলের গুজব, যা বললেন দিলারা জামান

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার বিরোধী: স্বপন

জাগৃকের শর্তে ১২৭ জনের ফ্ল্যাট অনিশ্চিত

ভাইরাল হতেই প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন সিফাত: স্থানীয়রা

রংপুরের চার খুনের বিচার দ্রুত শেষ হবে: ত্রাণমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তারেক রহমান

পাত্রী না পেয়ে আত্মহত্যা, মহারাষ্ট্রে আলোচনায় ২৯ মৃত্যু

হাম-উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯১৭

শিবির নেতাকে থাপ্পড়, ইবিতে ছাত্রদল-শিবির উত্তেজনা

দক্ষ শ্রমিকই দেশের বড় উৎপাদনশীল সম্পদ: মাহ্দী আমিন

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

ইউরোপ কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরাচ্ছে?