,

থাইল্যান্ডকে ৫ গোলে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

news-image

এশিয়ান গেমসের বাছাই পর্ব হকিতে শুভ সূচনা করেছে ফেভারিট বাংলাদেশ। ওমানের সুলতান কাবুস কমপ্লেক্সে শুক্রবার ফ্লাডলাইটের আলোতে প্রথম ম্যাচেই থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছে তারা। লাল-সবুজরা ৫-০ গোলে হারিয়েছে থাইদের। প্রথম কোয়ার্টারে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল।

১৫ মিনিট করে চার কোয়ার্টারে ম্যাচ হয়েছে। এমনিতেই বাংলাদেশ প্রতিপক্ষের চেয়ে শক্তির দিক দিয়ে এগিয়ে ছিল। তাই টার্ফে নেমে সেই আধিপত্য বজায় রেখেছে। দুই ফরোয়ার্ড সারোয়ার ও হাসান যুবায়ের নিলয় প্রথম দুই কোয়ার্টারে দুটি গোল করে দলকে এগিয়ে নেন।

তারপর একে একে মিলন হোসেন, রোমান সরকার ও মামুনুর রহমান চয়ন একটি করে গোল করেন।গোলগুলো হয় ১৪, ২৭, ৩৫, ৪৭ ও ৫১ মিনিটে।
শেষের দিকে পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশ ব্যবধান আর বাড়াতে পারেনি। ১১ মার্চ হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মাহবুব হারুনের দল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর