,

না জেনে কথা বলেন কেন : তামান্না

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার তারকা তামান্না ভাটিয়া। ক্যারিয়ারের শুরু থেকেই রুপে-গুণে মুগ্ধ করেছেন সবাইকে। বিশেষ করে ভারতীয় ইতিহাসের সেরা সিনেমা বাহুবলীতে অভিনয় করে দারুণ প্রশংসা পান এই অভিনেত্রী। তাই বলাই যায় গত দুই তিনটা বছর ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন তামান্না। যদিও মাঝেমধ্যেই মুখরোচক মন্তব্যের কারণে খবরের শিরোনাম হয়েছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে নায়িকাদের জীবন নিয়ে কথা বলেন এ নায়িকা। সে সময় তামান্না বলেছিলেন, ‘নায়িকা হওয়া সহজ কোনো কাজ নয়, এ জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়।’

এসময় ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন শোনা যায়, তামান্না কাজের জন্য অনেক নায়ক ও প্রযোজকের কাছে ছুটছেন। শুধু তাই নয়, প্রয়োজনে কাজের পারিশ্রমিকও কমিয়ে নেবেন। এমন খবর শোনে বেশ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন তামান্না। বিষয়টি নিয়ে গণমাধ্যমের প্রতি বেশ চটেছেনও এ নায়িকা।

তামান্না বলেন, না জেনে কথা বলেন কেন। একজন প্রতিবেদক কোনো বিষয় ভালোভাবে না জেনে কেন একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রায়ই বিষয়টি নিয়ে আমি অবাক হয়ে যাই। যে কোনো প্রতিবেদন প্রকাশের আগে তথ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট শিল্পীর কাছে জানা উচিৎ। পরবর্তী সময়ে আমাকে নিয়ে কোনো খবর প্রকাশের আগে দয়া করে, দায়িত্ব নিয়ে যোগাযোগ করবেন। সাক্ষাৎকারে আমার কোনো ভুল উদ্ধৃতি দিবেন না। হলুদ সাংবাদিকতা বন্ধ করুন।

উল্লেখ্য, তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনমো ‘স্কেচ’। গত ১২ জানুয়ারি মুক্তি পায় সিনেমাটি। এতে মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর