,

সরকার কাউকে বাদ দিয়ে কোনো নির্বাচনের পরিকল্পনা করেনি : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার কাউকে বাদ দিয়ে কোনো নির্বাচনের পরিকল্পনা করেনি। বর্তমান সরকার শুধুমাত্র অপরাধী ও পাকিস্তানি দালালদেরকে রাজনীতি থেকে বিদায় জানাতে চায়। বারবার প্রমাণিত হয়েছে বিএনপি এবং খালেদা জিয়া পাকিস্তানের প্রক্সি খেলোয়াড়।

আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনকৃত ফলক স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

‘খালেদা জিয়া এবং বিএনপি হিটলারের চাইতেও খারাপ’- আখ্যা দিয়ে হাসানুল হক ইনু বলেন, জেলাখানায় আছে টাকাচুরি মামলার আসামিরা, গ্রেপ্তার হচ্ছে মানুষ পোড়ানোর আসামিরা। খালেদা জিয়া ৯৩ দিন নির্দেশ দিয়ে মানুষ পুড়িয়েছে। সুতরাং রাজাকার, জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের সঙ্গী হয়ে খালেদা জিয়া রাজনৈতিকভাবে আত্মহত্যা করেছেন।

এ সময় কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে তথ্যমন্ত্রী সকালে ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে হোমিও চিকিৎসকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

এ ছাড়া, বিকেল ৪ টায় কুষ্টিয়া শহরে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে এক সভায় অংশগ্রহণের কথা রয়েছে তথ্যমন্ত্রীর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর