,

নববধূর এক অদ্ভুত রোগে পণ্ড বৌভাতের আসর!

news-image

অনলাইন ডেস্ক : হেঁচকির যন্ত্রণায় পণ্ড বৌভাতের আসর। বৌভাতের উপহার হিসেবে নববধূর কপালে জুটল হেঁচকি থামানোর টোটকা। নতুন জীবনে পা রাখার আগেই হাসপাতালের দারস্থ হতে হয় তাকে। গত বুধবার রাতে পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের নিরঞ্জন পাঠ গ্রামে ঘটেছে এই ঘটনা।

জানা গেছে, নবদম্পতি কন্ঠেশ্বর অধিকারী এবং তার স্ত্রী সুস্মিতার বৌভাতের প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্মিয়সহ গোটা গ্রামের লোকজন। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে অতিথিরা খেতে বসার পরেই বিপদের সূত্রপাত হয়।

সূত্রের খবর অনুযায়ী, বৌভাতের অনুষ্ঠানেই হঠাৎ করে হেঁচকি তুলতে শুরু করেন নববধূ সুস্মিতা। ক্রমে সেই হেঁচকির আওয়াজের মাত্রাও বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে খাওয়া ফেলে সকলে ছুটে আসেন নববধূকে দেখতে। পানি খাওয়ালেও সেই হেঁচকি থামেনি। ঘরোয়া টোটকায় হেঁচকি থামানোর চেষ্টা করেও ব্যার্থ হন সকলে।

পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে অবশেষে সুস্মিতাকে স্থানীয় ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসক জানিয়েছেন যে, হেঁচকি অনেক সময় প্রাণঘাতী হতে পারে। হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। ফলে সময় নষ্ট না করে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করা হয় রোগীর।

দীর্ঘক্ষণ ধরে নববধূকে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকেরা। কিন্তু হঠাৎ করে কেন হেঁচকি উঠতে শুরু হল সুস্মিতার, তা জানা যায়নি। পরে রাতের দিকে হেঁচকি থেমে গেলে তাকে বাড়ি নিয়ে যান পরিবারের লেকজন। তবে ততক্ষণে ফাঁকা হয়ে গিয়েছে বৌভাতের আসর। সূত্রঃ এবেলা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর