,

রাজশাহীতে আবাসিক হোটেল থেকে যুবক-যুবতীসহ আটক ৭

news-image

পাপন সরকার শুভ্র,রাজশাহী : রাজশাহী মহানগরীর মালোপাড়ায় অবস্থিত হোটেল স্কাই থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ৬ জন যুবক-যুবতী ও হোটেল স্টাফসহ ৭ জনকে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ। শুক্রবার বিকেলে নগরীর মালোপাড়ায় অবস্থিত আবাসিক হোটেল থেকে আটক করা হয়।

আটককৃতরা হলো, রাজশাহীর চারঘাট থানার পান্নাপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে বুলবুল আহমেদ ২০, নাটোরের বাঘাতিপাড়া উপজেলার পাকা গ্রামের একরামুলের ছেলে আসাদুজ্জামান ২৭, রাজশাহীর বাগমারা উপজেলার মির্জাপুর গ্রামের ফজদুরের ছেলে মিজানুর রহমান ২২ ও আনিকা খাতুন। বাকিদের নাম পাওয়া যায়নি।

জানা গেছে, শুক্রবার বিকেলে আটককৃতরা নগরীর মালোপাড়ায় অবস্থিত আবাসিক হোটেল স্কাইয়ে উঠে অসামাজিক কাজ করছিল। নগর গোয়েন্দা পুলিশ বিষয়টি জানতে পেরে ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে বোয়ালিয়া থানায় সোপর্দ করে।

এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আমানুল্লাহ বলেন, আটককৃতদের অসামাজিক কার্যকলাপের দায়ে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর