,

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কচুয়ার বিপ্লব দেব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিলেন কচুয়ার বিপ্লব কুমার দেব। শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে নির্বাচনী প্রচারণায় দেয়া প্রতিশ্রুতি রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ত্রিপুরায় বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি-আইটিবিপি জোট।

বিপ্লব কুমারের পাশাপাশি উপমুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন জিষ্ণু দেববর্মন। তবে কারা কোন মন্ত্রিপদে বহাল হচ্ছেন সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

ত্রিপুরায় প্রায় ২৫ বছরের বামদলের অবসান ঘটিয়ে এবার ক্ষমতা গ্রহণ করল বিজেপি জোট। দুই দশকের বেশি সময় পর এবারই প্রথম নিজেদের দল থেকে কোনো মুখ্যমন্ত্রী পেল ক্ষমতাসীন দল।

২০১৩ সালে ত্রিপুরায় একটিও আসন পায়নি বিজেপি। তবে এবার আইপিএফটির সঙ্গে জোট করে ৬০টি আসনের মধ্যে ৪৩টি আসনই দখল করে নিয়েছে তারা।

অপরদিকে চারবার ভোটে জিতে বামরা এবার বিজেপির কাছে ধরাসায়ী হয়েছে। এবার বামদল ত্রিপুরায় মাত্র ১৬টি আসন পেয়েছে। গত বার তারা সেখানে ৩৩টি আসন জয়লাভ করেছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর