,

ঘরের মাঠে বিধ্বস্ত এসি মিলান

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে জয়ের দেখা পেল আর্সেন ভেঙ্গারের দল। ইউরোপা লিগের শেষ ষোলর খেলায় বৃহস্পতিবার ইতালির ক্লাব এসি মিলানকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল।

এদিন মিলানের মাঠে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে আর্সেনাল। ১৫তম মিনিটে আর্মেনিয়ার উইঙ্গার হেনরিখ মিখিতারিয়ানের গোলে এগিয়ে যায় অতিথিরা। আর্সেনালের জার্সিতে এটি তার প্রথম গোল। জানুয়ারিতেই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আর্সেনালে যোগ দিয়েছেন এ উইঙ্গার।

এরপর প্রথমার্ধের যোগকরা সময়ের চতুর্থ মিনিটে ওয়েলসের মিডফিল্ডার অ্যারন র্যা মসি ব্যবধান দ্বিগুণ করে প্রথমার্ধের খেলা শেষ করে আর্সেনাল।

দ্বিতীয়ার্ধে অবশ্য কোন দলই আর গোলের দেখা পায়নি।

ফিরতি পর্বে আগামী বৃহস্পতিবার আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে গত তিন ম্যাচে হেরেছে আর্সেনাল। আর ২৫ ফেব্রুয়ারি এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর