,

জাতীয় পতাকার রঙ এটা কেন? : সোশ্যাল মিডিয়ায় হৈচৈ

news-image

শ্রীলংকার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে একটু পরেই ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সারাবিশ্বের বাঙালির চোখ টেলিভিশনের পর্দায়। ভারত ও বাংলাদেশের খেলোয়াড়রা মাঠে সারি বেঁধে দাঁড়ালো। একটু পরেই কলম্বোর সবুজ মাঠে শুরু হলো জাতীয় সঙ্গীত।

প্রথমে ভারতের জাতীয় সঙ্গীত শুরু হলো। ভারতের খেলোয়াড়রা বুকে হাত দিয়ে অনুভবে শ্রবণ করছেন তাদের প্রিয় সঙ্গীত। একদিকে ধরে রাখা হয়ে নীল কমলার জাতীয় পতাকা।

এবার শুরু হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বাংলাদেশের টাইগাররা বুকে হাত দিয়ে হৃদয়ে শ্রবণ করছিলেন ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি…’ ক্যামেরা ঘুরছে ধীরে ধীরে। এরপ্পরই দেখা গেল বাংলাদেশের জাতীয় পতাকা। কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকার রঙ এটা কেন? গাঢ় সবুজের মাঝে উদিত সূর্য নেই, সুর্য উদিত হয়েছে প্রকট নীলের মাঝে, যেখানে সবুজ থিতিয়ে গেছে।

প্রথমে এটাকে টেলিভিশনের রঙের সমস্যা মনে করা হয়েছিল। এরপর সোশ্যাল মিডিয়ায় অনেকেই এটা নিয়ে পোস্ট দেয়। তখন বোঝা যায় আসলেই তো বাংলাদেশের ভুল রঙের পতাকা প্রদর্শিত হয়েছে। কেননা সবুজ মাঠে প্রদর্শিত বাংলাদেশের পতাকার মধ্যে যেন সবুজ অনুপস্থিত।

বিষয়টি নিয়ে গতরাতে সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনার ঝড় বয়ে যায়। টাইগাররা ওই ম্যাচে ১৩৯ রানের স্বল্প পুঁজি নিয়ে ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটে হেরে যায়। অন্যদিকে প্রথম ম্যাচে ৫ উইকেটে হারা ভারত এই ম্যাচ দিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ায়। সূত্র: কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর