,

শাকিব-শ্রাবন্তীকে নিয়ে ভাইজানের শুটিংয়ে দীপা খন্দকার

news-image

বিনোদন প্রতিবেদক : শুরু হয়েছে ‘ভাইজান এলোরে’ সিনেমার শুটিং। ছবিটিতে ভাইজান চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, তার বিপরীতে রয়েছেন ওপারের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ছবিটিতে নতুন চমক হলো, প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। তাকে দেখা যাবে দীপার ছোট ভাইয়ের চরিত্রে।

বর্তমানে ছবিটির শুটিং চলছে কলকাতার বিভিন্ন লোকেশনে। সেখানে গেল ৩ মার্চ থেকে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন দীপা। নন্দিত এ অভিনেত্রী জানালেন এই চলচ্চিত্রে তার শুটিং অভিজ্ঞতা।

দীপা খন্দকার বলেন, ‘আমরা কলকাতায় ম্যাকলিন নামের একটি শুটিং সেটে ইনডোরে শুটিং করছি। ১৬ মার্চ এখানে শুটিং শেষ হয়ে যাবে। ১৭ মার্চ দেশে ফিরব। অনেক ভালো লাগছে ছবিটিতে অভিনয় করতে। সব প্রিয়মুখ, পরিবারের আবহেই কাজ করছি।’

ছবিটি প্রসঙ্গে দীপা খন্দকার আরও বলেন, ‘এ ছবিতে মোট তিনটি নারী চরিত্র রয়েছে, একটি আমি আর অন্য দুটি করবেন পশ্চিমবঙ্গের শ্রাবন্তী চ্যাটার্জি ও পায়েল সরকার। আমার দৃষ্টিকোণ থেকেই ছবির নামকরণ করা হয়েছে। যেখানে এক বোনপাগল ভাইয়ের গল্প দেখা যাবে। আমি আশা করছি দর্শক এই ছবিতে আমাকে ভালোভাবেই গ্রহণ করবেন। এখানে আমার বিপরীতে অভিনয় করছেন কলকাতার শান্তিলাল মুখোপাধ্যায়।’

ছবিটি পরিচালনা করছেন জয়দেব মূখার্জি। এ ছবিতে দীপা খন্দকারের স্বামী অভিনেতা শাহেদ আলীও থাকছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর